বেলাড়ি গ্রাম পঞ্চায়েত দখলের পথে তৃণমূল - The News Lion

বেলাড়ি গ্রাম পঞ্চায়েত দখলের পথে তৃণমূল

 


দি নিউজ লায়নঃ  বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পর এবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি পরিচালিত বেলাড়ি গ্রাম পঞ্চায়েত দখল নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেস সূত্রে খবর রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায় এবং কেন্দ্রের পর্যবেক্ষক দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ ৩ বিজেপি সদস্য তৃণমূলে যোগ দিয়েছে। ফলে ১২ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে তৃণমূলের আসন সংখ্যা ৫ থেকে বেড়ে বর্তমানে ৮ হয়েছে। অন্যদিকে বিজেপির সদস্য সংখ্যা ৭ থেকে কমে ৪ হয়েছে। 


তৃণমূলের দলীয় সূত্রে খবর সোমবার দলের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হবে। গত পঞ্চায়েত নির্বাচনের উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার ১৩ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২ টি পঞ্চায়েত তৃণমূল দল করলেও বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের দখল নেয় বিজেপি। পঞ্চায়েতের দখল নেওয়া প্রসঙ্গে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায় বলেন মিথ্যা প্রলোভনে পা দিয়ে এই সমস্ত সদস্যরা বিজেপিতে গেলেও পরে নিজেদের ভুল বুঝতে পেরে তারা তৃণমূলে যোগ দিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.